নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৪:৩৬আপডেট : ১৮ মে ২০২৫, ১৪:৩৬

২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে অবৈধ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নজরে আসায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)।

রবিবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে। 

ইউজিসি জানায়, ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কোলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।

ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনও প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করছে ইউজিসি।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ও ইউজিসি
বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়
গবেষণা প্রকল্প মূল্যায়নে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি