প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বিকালে আলোচনায় বসছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৪:৪৬আপডেট : ২৯ মে ২০২৫, ১৫:০৮

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার (২৯ মে) চতুর্থ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। লাগাতার এই কর্মসূচির চতুর্থ দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে অনুষ্ঠিত হবে বেলা ৩টায়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান। তিনি বলেন, ১২ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে বেলা ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (২৮ মে) পূর্ণদিবস কর্মবিরতিতে অচলাবস্থা নিরসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে।

লাগাতার কর্মবিরতির চতুর্থ দিনে দেশের প্রায় সব বিদ্যালয়েই ক্লাসে যাননি শিক্ষকরা। শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকলেও লেখাপড়া বন্ধ রয়েছে।

শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আলোচনা সফল হলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন। দ্রুত এই অচলাবস্থা দূর করে শ্রেণিকক্ষে যেতে চান শিক্ষকরা। তবে তার আগে অবশ্য তাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি চলতে থাকবে।

এর আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ পর্যন্ত এক ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এদিকে বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যেন অনুষ্ঠিত হয় সে দাবিও করেছেন শিক্ষকরা।

তিন দফা দাবি

১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী