এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ২২:০৭আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২:০৭

জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত হওয়ার দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল (মূল) শাখার ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখ।

মঙ্গলবার (১৫ জুলাই) তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস।

চিঠিতে রোকুনুজ্জামান শেখকে বলা হয়, আপনি রোকুনুজ্জামান শেখ, মতিঝিল ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগ উঠেছে।

পাঁচ দফা অভিযোগ তুলে চিঠিতে বলা হয়, ১) সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর নির্ধারিত আবেদন ফরম-১ এ দেওয়া ব্যক্তিগত তথ্যে আপনি অধ্যক্ষ ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর ও তারিখ জালিয়াতি করেছেন। মাউশি অধিদফতর বরাবর ফরওয়ার্ডিং লেটারেও তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের পরিবর্তে মো. মিজানুর রহমানের স্বাক্ষর নিয়েছেন। ২) এমপিওভুক্ত হওয়ার জন্য ‘কর্মরত শিক্ষক ও অন্যান্য কর্মচারী সংক্রান্ত তথ্যাদি'তে আপনি জন্ম তারিখ দেখিয়েছেন ১৫/৫/১৯৬৯ প্রকৃতপক্ষে আপনার জন্ম তারিখ ২০/১০/১৯৮২। এছাড়া অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে আপনি যোগদান দেখিয়েছেন ১০/১০/২০০০ তারিখ প্রকৃতপক্ষে আপনি যোগদান করেছেন ১৫/০৩/২০১১ তারিখ। ৩) তাছাড়া অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আপনি যোগদান দেখিয়েছেন ০১/১০/২০০০ তারিখ প্রকৃতপক্ষে আপনি ০১/০৩/২০২৩ তারিখ যোগদান করেছেন। ৪) সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে চারটি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকার পরও আপনি শিক্ষক প্রতিনিধি থাকায় নিজ ক্ষমতাবলে আপনার নিয়োগপত্রে শূন্যপদ কথাটি উল্লেখ করেছেন। তাছাড়া নিজ ক্ষমতাবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকার পরও জালিয়াতির মাধ্যম নিয়োগ রেজুলেশনে আপনি দুইটি সৃষ্ট পদ ও দুইটি শূন্যপদ দেখিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে আনীত এ সব অভিযোগ প্রতারণা ও জালিয়াতির সামিল। এজাতীয় কাজের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জবাব প্রদান করার জন্য নির্দেশ দেওয়া গেলো। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১৬ জুলাই থেকে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আপনি বাসস্থান পরিবর্তন করতে পারবেন না ও এসময় বিধি মোতাবেক আপনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের