বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি নতুন নির্বাহী কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৩:৩৪আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:৩৪

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে এপিইউবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মইন উদ্দিন চিশতি।

সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর ইশতিয়াক আবেদিন এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম। ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর কাইয়ুম রেজা চৌধুরী।

নির্বাহী কমিটির নতুন সদস্যরা হলেন— সাদাফ সাজ সিদ্দিকী (ব্র্যাক ইউনিভার্সিটি), ফারুক হাসান (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), কাজী জাহেদুল হাসান (সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটি), লুৎফে এম আয়ুব (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাসেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হোসেন (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), ড. মো. মহবুবুর রহমান (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোস্তফা কামাল (দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), ড. কাজী আনিস আহমেদ (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি)।

নবনির্বাচিত কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা ও নীতিগত সংলাপ আরও জোরদার করার মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

/ইউএস/
সম্পর্কিত
প্রস্তাবিত আইনের কারণে সংকটে বেসরকারি উচ্চশিক্ষা খাত 
ইউআইইউ’র উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানের আহ্বান এপিইউবি’র
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সংস্কার প্রস্তাব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম