ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের সময়সীমা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৫, ১৮:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৮:৫৬

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ১০ আগস্ট। এখন তা বাড়িয়ে ১২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তির সময় ছিল ১০ আগস্ট, সেটা দুই দিন বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।’

আবেদন প্রক্রিয়ায় যেন কোনও শিক্ষার্থী বাদ না পড়ে, সে জন্য কর্তৃপক্ষ দুটি হটলাইন চালু করেছে—০১৯১৪-৪৯৪৮৮৮ এবং ০১৭১১-৩৭২৪৫৯। আবেদনে সমস্যা হলে হটলাইনে যোগাযোগ করে ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন জানালে সমাধান পাওয়া যাবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন করতে হবে অনলাইনে collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম