প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ৩০ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৬:০৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৬:০৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন বাস্তবায়নের সরকারি সিদ্ধান্তের পর ১১তম গ্রেডে বেতন নির্ধাণের দাবিতে মহাসমাবেশ ডেকেছেন প্রাথমিক শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই সমাবেশের ডাক দেয়।

আগামী আগামী ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশের অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের শিক্ষক নেতারা।

আন্দোলন ও মহাসমাবেশের বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা দীর্ঘদিন থেকে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে আসছি। সরকার থেকে বারবার আশ্বাস দিলেও দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করা হচ্ছে না।

জোটের নেতারা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির রিপোর্ট সংশোধন করে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন জাতীয় বেতন স্কেলের ১১তম ধাপে নির্ধারণ করতে হবে। একই পদে সন্তোষজনক চাকরির শর্ত পূরণ করা শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দিতে হবে। এসব দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শিক্ষকরা জানান, প্রাথমিকের প্রধান শিক্ষকরা আদালতের রায়ে দশম গ্রেড পাওয়ার পর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি আরও জোরালো হলো। দেশ স্বাধীনের পর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের কোনও ব্যবধান না থাকলেও বর্তমানে প্রধান শিক্ষকের তিন ধাপ নিচে সহকারী শিক্ষকদের অবস্থান। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে শুরুর বেসিক ১৬ হাজার টাকা আর সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে শুরুর বেসিক ১১ হাজার টাকা। ১০ বছর চাকরির পর প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেসিকের ব্যবধান হবে ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজারের টাকারও বেশি। সহকারী শিক্ষকদের প্রতি এটা বৈষম্য শিক্ষকরা এর সমাধান চান।

শিক্ষকরাও জানান, প্রধান শিক্ষকরাও চাচ্ছেন সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপনও জারি হোক।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সর্বশেষ সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রস্তাবনা অর্থমন্ত্রণালয়ের উপদেষ্টার সুপারিশসহ জাতীয় পে-কমিশনে পাঠানো হয়। কিন্তু পে-কমিশনে পাঠানোকে আমরা সরকারের সময়ক্ষেপণ বলে মনে করি। আমরা চাই দ্রুত ১১তম গ্রেডের বাস্তবায়ন হোক।  আর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৩০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ওইদিনই কেন্দ্রীয় শহীদমিনার থেকে আরও কঠোর কর্মসূচি আসবে।

এর আগে ৩ দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

উল্লেখ্য, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম