অনশন কর্মসূচি পিছিয়ে দিলেন প্রাথমিকের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ঘোষিত আমরণ অনশন কর্মসূচি আসন্ন দুর্গাপুজা উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর থেকে এই কর্মসূচি পালন করবেন সহকারী শিক্ষকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ঘোষিত আমরণ অনশন নিয়ে প্রাথমিকের প্রায় সব সংগঠনের একাত্মতা পোষণ করে একসঙ্গে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সংগঠন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইন মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী— হিন্দু ধর্মাবলম্বীদের পূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১১তম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন। 

সহকারী শিক্ষকদের তিন দফা

১) সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন ১১তম গ্রেডে নির্ধারণ।

২) চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান।

৩) প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

আন্দোলনে থাকবে যেসব সংগঠন

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৬টি সংগঠন (সহকারী শিক্ষক ফাউন্ডেশন, শাহিনুর-আমিনুল), সহকারী শিক্ষক সমাজ (শাহিন-ইলিয়াস), সহকারী শিক্ষক সমিতি (মনির-অজিত),

সহকারী শিক্ষক সমাজ(আনিস-রবিউল), সহকারী শিক্ষক সমাজ (তপন-রাসেল) সহকারী শিক্ষক সমিতি(শামছুদ্দীন -সাবেরা) আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী