ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার মতামত গ্রহণ সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৬:২৫আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬:২৫

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার মতামত গ্রহণ সম্পন্ন করা হয়েছে এবং শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১২ অক্টৈাবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া বিষয়ে অংশীজনসহ সর্বসাধারণের মতামত গ্রহণের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর খসড়াটি প্রকাশ করা হয়, যা ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত উন্মুক্ত ছিল। ইতোমধ্যে ছয় হাজারেরও বেশি মতামত পাওয়া গেছে। বর্তমানে মতামতগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। ওই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সঙ্গে শিগগিরই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সকলের মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা করা যায়। অংশীজনের গঠনমূলক ও প্রতিনিধিত্বশীল মতামতের ভিত্তিতে এবং বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সর্বোপরি শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার উপযোগী ও বাস্তবসম্মত অধ্যাদেশ প্রণয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

কনসালটেশান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে- উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

/এসএমএ/এমএইচআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম