সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, লাগাতার অবস্থান কর্মসূচি শহীদ মিনারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১২:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:০৭

২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে। আর কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।   

রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশি নির্যাতনের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। কিছু শিক্ষক রাতে সেখানেই অবস্থা করেন। সকাল থেকে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষকরা।

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম)

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে, তা ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির তিনটি বিষয় নিয়ে কোনও প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ শহীদ মিনার থেকে সরছি না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন।  

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষকরা। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন।

এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

এর আগে রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। 

রবিবার (১২ অক্টোবর) বেলা ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষককরা কর্মবিরতি পালন করছেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান