ইউল্যাবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত

‘জাতির বিবেক গড়ার সেক্টরগুলো দুর্বৃত্তদের হাতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২০:১৩

জাতির বিবেক গড়ার দায়িত্ব যাদের হাতে সেই সব সেক্টর অনেকটাই দুর্বৃত্তদের হাতে চলে গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অষ্টম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে। বিশ্ববিদ্যালয়টির এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল—“সচেতন মন, অনুপ্রাণিত পথ”।

সভাপতির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান নিজেকে পরিবেশবাদী উল্লেখ করে বলেন, আমি যেহেতু পরিবেশবাদী দুই-একটা কথা বলি পরিবেশ নিয়ে। আমরা সবাই চাই ঢাকা শহরে আমার একটা প্লট থাকুক, একটা ফ্ল্যাট থাকুক। আবার সবাই চাই ঢাকা শহরের সব জলাশয়গুলো সুরক্ষিত থাকুক, ঢাকা শহরের আশেপাশের কৃষি জমিগুলো সুরক্ষিত থাকুক। তাহলে একটা করে প্লট কেমন করে হবে? যারা লন্ডনে যাবেন, নিউইয়র্কে যাবেন, সবাই কিন্তু লন্ডন শহরে থেকে অফিস করে না। বরং দাবি তুলতে হবে—পাবলিক ট্রান্সপোর্টেশন সহজ করে দেন, যাতে আশেপাশের শহরগুলো থেকে ঢাকা এসে কাজ করতে পারি। 

তিনি বলেন, আজ ঢাকা শহরে প্রচণ্ড গরম, সেখানে আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এই কনভোকেশন করছি। এসি দিয়ে কনভোকেশন করছি। তারপর আমরা সরকারকে বলবো গ্যাস দিতে পারেন না কেনও? গ্যাস দিতে হবে। আমরা শুধু প্রোডাশন মডেলে যদি নিজেদের কনফাইন করে রাখি তা কিন্তু ঠিক হবে না। কনজাংশনটাও ঠিক করতে হবে, কোনটা আমরা কনজিউম করবো আর কোনটা আমরা করবো না। দুর্ভাগ্যবশত জাতির বিবেক গড়ার দায়িত্ব যাদের হাতে সেই সমস্ত সেক্টর অনেকটাই চলে গেছে দুর্বৃত্তদের হাতে এবং তারা নিজেদের স্বার্থে এই সেক্টরগুলোকে ব্যবহার করছে।   

উপদেষ্টা বলেন, আমাদের চাহিদা নতুন বাংলাদেশের। বৈষম্য দূর করা এবং সমতা-ন্যায়বিচার প্রতিষ্ঠা। এই পথ সহজ নয়। এই পথে অনেক বাধা-বিপত্তি রয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। সমাবর্তন বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিহা মোরশেদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

সমাবর্তন অনুষ্ঠানে জানানো হয়, ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেন তাশিন হক, যিনি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে ৩ দশমিক ৮৬ সিজিপিএ অর্জন করে স্নাতক শেষ করেন। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায় থেকে মোট দুজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন।

এ বছর ইউল্যাব থেকে মোট ১ হাজার ৫০৮ জন শিক্ষার্থী সনদ পান, এর মধ্যে ১ হাজার ১১১ জন স্নাতক এবং ৩৯৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
সর্বশেষ খবর
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক
মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক
বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর