ব্র্যাক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও দায়িত্বশীল প্রযুক্তি সহযোগিতার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৫, ২০:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২০:০৭

স্বাস্থ্য, শিক্ষা, মানবকল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি, ইন্ডাস্ট্রি উন্নয়ন ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। গবেষণালব্ধ জ্ঞানকে সমাজে কার্যকরভাবে প্রয়োগের বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় দুটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আলোচনায় অংশ নেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। আলোচনায় গণমানুষের সঙ্গে কাজ করা ও উদ্ভাবন সক্ষমতায় ব্র্যাক ইউনিভার্সিটির অভিজ্ঞতা এবং কেমব্রিজের গবেষণা উৎকর্ষকে একত্রিত করার মাধ্যমে বাস্তব সমস্যার টেকসই সমাধান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই কোলাবোরেশনের অন্যতম লক্ষ্য হলো আবিষ্কার থেকে বাস্তব প্রয়োগ পর্যন্ত একটি সুশৃঙ্খল প্রক্রিয়া তৈরি করা, যেখানে দ্রুত পরীক্ষা, স্বচ্ছভাবে শেখা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এমন সমাধান তৈরি করা সম্ভব হবে যা টেকসই এবং সম্প্রসারণ যোগ্য।

দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই সহযোগিতা বাস্তব পরিবেশে যৌথ গবেষণা ও সমাধান নকশার সুযোগ সৃষ্টি করবে, যা একটি কো-ক্রিয়েশন ল্যাবের মাধ্যমে পরিচালিত হবে। কেমব্রিজ ইতোমধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির শক্তি ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক প্রকল্পগুলো ত্বরান্বিত করার একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন।

সহযোগিতার অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে—যৌথ পরিচালনা কাঠামো গঠন এবং শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি বিষয়ক প্রথম ধাপের পাইলট প্রকল্পগুলোর সাফল্যের মানদণ্ড নির্ধারণ।

বৈঠকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফারহাত আনোয়ার, ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইমরান মতিন, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক ইউরোপের গভর্নমেন্ট রিলেশনস ও পলিসি লিড জেমা মে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডেবোরা প্রেন্টিস, পাবলিক হেলথ ও প্রাইমারি কেয়ার বিভাগের প্রধান জন ড্যানেশ এবং সেন্টার ফর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. নাজিয়া হাবিব।

সরাসরি যুক্তরাজ্যের হাউজ অফ কমন্স থেকে আলোচনায় যোগ দেন দেশটির সাবেক মন্ত্রী দ্য রাইট অনারেবল স্যার অ্যান্ড্রু মিচেল এমপি।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের