পে-কমিশনের সঙ্গে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সর্বোচ্চ মূল বেতন দেড় লাখ, সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৭

নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন, শতভাগ পেনশন সুবিধা দেওয়া, আনুতোষিক বৃদ্ধিসহ মোট ১৫টি প্রস্তাব পে-কমিশনের কাছে পেশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সঙ্গে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের সম্মেলন কক্ষে। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ সভায় অংশ নেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়ি ভাড়া ঢাকা সিটি কররোরেশন এলাকায় মূল বেতনের ন্যূনতম ৭৫ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৬০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৫০ শতাংশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ৭ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বিমা চালুরও প্রস্তাব করা হয়েছে।

পরিবহন ও গাড়ি সুবিধা বিষয়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ২ হাজার টাকা পরিবহন ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়। এছাড়া প্রশাসন ক্যাডার, জুডিশিয়াল সার্ভিস, নির্বাচন কমিশন, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মত সব সার্ভিসে গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য ৫ হাজার টাকা এবং নবম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহ পরিচারক ভাতা চালুর প্রস্তাব করা হয়।

এছাড়া, পেনশন সুবিধা বিদ্যমান ২১-৯০ শতাংশের পরিবর্তে ৪০-১০০ শতাংশ, আনুতোষিক বিদ্যমান ২৬৫/২৬০/২৪৫/২৩০ গুণের পরিবর্তে ৩৩০/৩২০/৩১০/৩০০ করা, বিনোদন ছুটি তিন বছরের পরিবর্তে দুই বছর করা, বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ করা, রেশন সুবিধা, এককালীন পেনশন সুবিধা এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের