লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির প্রথম দিন, শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। বিদ্যালয়ে অবস্থান করে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির আওতায় থাকবে ‘শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই-দ্বিতীয় পর্ব। দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথাযথভাবে কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। 

বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, নভেম্বরের মধ্যে আমাদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ের অগ্রগতি দৃশ্যমান না হওয়ার কারণে সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করা হচ্ছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, মোহাম্মদপুর থানার প্রতিটি বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই-দ্বিতীয় পর্ব কর্মবিরতির আওতাভুক্ত থাকবে।

পূর্ণদিবস কর্মবিরতি প্রাথমিক শিক্ষকদের

শিক্ষকদের উদ্দেশে লিপি বলেন, সবাই নিজ, নিজ থানা এবং উপজেলাগুলোয় কর্মবিরতি নিশ্চিত করেন। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালনের খবর জানিছেন শিক্ষকরা।

বুধবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, শিক্ষক নেতা মু মাহবুবুর রহমান এবং শিক্ষক নেতা মো. আনোয়ার উল্যার নেতৃত্বে এই কর্মরিতি পালনের ঘোষণা দেওয়া হয়।

আনোয়ার উল্যা বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষকদের এই ন্যায্য দাবি পূরণ না করা অমানবিক এবং চরম হতাশার জন্ম দিয়েছে। চলমান লাগাতার কর্মবিরতির কারণে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও প্রাথমিক শিক্ষার বৃহত্তর স্বার্থে অবিলম্বে শিক্ষকদের আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হোক। আলোচনার মাধ্যমে দ্রুত এই অচলাবস্থা দূর করার জন্য সরকার এগিয়ে আসুক।

শিক্ষক নেতারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসণ ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে গত ৮ নভেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু হয়। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও ঢাকার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচি পালন ও কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হওয়ার পর প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ে আলোচনা হয়। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিন দফা দাবির মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

তিন দফা দাবি

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
সর্বশেষ খবর
লাউ বিক্রি হচ্ছে ১ টাকায় ৪টি, দাম না পেয়ে বাগান কাটছেন চাষিরা
লাউ বিক্রি হচ্ছে ১ টাকায় ৪টি, দাম না পেয়ে বাগান কাটছেন চাষিরা
সৌদিতে হুথি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
সৌদিতে হুথি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব, ট্রাম্পকে যা জানালো গুগল
আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব, ট্রাম্পকে যা জানালো গুগল
পূজার ছুটির পর কাজে ফেরার প্রস্তুতি, ক্লান্তি কাটাবেন যেভাবে
পূজার ছুটির পর কাজে ফেরার প্রস্তুতি, ক্লান্তি কাটাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’