মাউশির জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

সরকারি মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বর্জনের পর সরকারি, বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, নির্বাচনি, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

সোমবার (১ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সই করা নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

এতে জা নানো হয়, পরীক্ষাগুলো গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনও প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে

এদিকে বিভিন্ন দাবিতে মাধ্যমিক শিক্ষকরা বার্ষিক পরীক্ষা গ্রহণ করেননি শিক্ষকরা। শিক্ষক-কর্মচারীরা চার দফা দাবিতে আন্দোলন করছেন।

অধিদফতরের নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ২৯ অক্টোবরের চিঠি মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সব সরকারি/বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে। ওই সব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ অবৈধ, তবু পদে বহাল আড়াই লাখ টাকা বেতনের অধ্যক্ষ
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
সর্বশেষ খবর
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
ইসলামী ব্যাংকে আস্থা সংকট কাটাতে যা করতে হবে
ইসলামী ব্যাংকে আস্থা সংকট কাটাতে যা করতে হবে
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী