দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৫, ০০:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন দফা দাবিতে চলমান শাটডাইন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবয়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। তবে কর্মবিরতি স্থগিত করেননি শিক্ষরা। শিক্ষক নেতারা জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নেওয়ার জন্য শাটডাইন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যয়ন গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে শিক্ষক নেতারা বৈঠক করে সিদ্ধান্তের কথা জানান।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবয়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ এবং সংগঠনগুলোর ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো। আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
শিশুটি মারা গেলো, স্বজনদের মুচলেকা নিলো, তবু কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের