শাহবাগ ছাড়লেন ৫ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক  

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪

রাজধানীর শাহবাগ ছে‌ড়ে চ‌লে গে‌ছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে অবরোধ করা পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর রবিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। 

এ দিন বেলা পৌ‌নে ১২টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোতে স্কুলিং মডেল রাখা হলে সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তাই তারা এই মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান।

সকাল থেকেই নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে শাহবাগে জড়ো হন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিতর্কিত পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

শাহবাগ থানার প‌রিদর্শকক (তদন্ত) মো. আসাদুজ্জামান ব‌লেন, কিছু সময় আগে শিক্ষার্থীরা সড়ক ছে‌ড়ে চ‌লে গে‌ছেন। বর্তমা‌নে প‌রি‌স্থিতি স্বাভা‌বিক আছে। ত‌বে শিক্ষা ভব‌নের সাম‌নে কিছু শিক্ষার্থী এখনও অবস্থান করায় সেখা‌নে যানজট র‌য়ে‌ছে। পু‌লিশ পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা চল‌ছে।

এদিকে, একই সময়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
ভবনে আগুন-লুটপাট-সংঘর্ষে রণক্ষেত্র ফ্রান্স: গ্রেফতার ১২০০-এর বেশি
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক