পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৬:২৪ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৬:২৫

পাকিস্তানের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি স্কুলের ছাদ ধসে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানান, হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। এর আগে এ সংখ্যা ছিল ২৮। নিহতদের মধ্যে ৭ থেকে ১৪ বছর বয়সী ৩২ শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক রয়েছেন। তিনি জানান, মোট ২০ আহত শিশুকে এলআরএইচে আনা হয়েছিল। তাদের বেশির ভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া তিন শিশু এখনও চিকিৎসাধীন।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির নিশ্চিত করেন, ধসের পর শুরু হওয়া উদ্ধার অভিযান শেষ হয়েছে। তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো সব ধ্বংসাবশেষ সরিয়েছে, ঘটনাস্থলে আর কোনও আহত শিশু নেই। এলআরএইচ মুখপাত্র আগের এক বিবৃতিতে জানান, ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আগে জানান, আল-খায়ের স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তার কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই ছিল।

এক উদ্ধারকর্মী জানান, ওপরতলার ছাদ ধসে পড়ার পর সিলিং শিক্ষার্থীদের ওপর নেমে আসে, এতে দুই তলাই দুমড়েমুচড়ে যায়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ড. মিয়া সাইদ আহমেদ বলেন, ভবনের কাঠামো দুর্বল ছিল। তিনি বলেন, দুর্বল কাঠামোর ওপর নির্মাণের কারণে ছাদ অতিরিক্ত ভারী ছিল, যা ধসের কারণ।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি শোক প্রকাশ করে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। ধসের কারণ নির্ধারণেও তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিবৃতি অনুযায়ী তিনি বলেন, নিষ্পাপ শিশুদের মূল্যবান প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ট্র্যাজেডি। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দিতে নির্দেশ দেন।

উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটির ‘গুরুতর নোটিস’ নিয়েছেন। এক্সে এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। দার বলেন, আমাদের শিশুরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, এমন প্রতিটি ক্ষতি পুরো দেশের জন্য ট্র্যাজেডি।

তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। তার ভাষ্য, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সহায়তা দিতে, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্কুলগুলোর নিরাপত্তা মান জোরদার করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এক্সে এক বিবৃতিতে স্কুলের এই মর্মান্তিক ঘটনায় গভীর ধাক্কা ও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই হৃদয়বিদারক ট্র্যাজেডি পুরো জাতিকে স্তম্ভিত করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
সর্বশেষ খবর
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা