ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে  বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণ এখন শেষ ধাপে। খসড়া নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন মহল থেকে প্রাপ্ত পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে যাচাই করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে নির্ধারিত সময়ে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী ভর্তির নিশ্চয়ন সম্পন্ন করেন। শিক্ষক প্রতিনিধিদের আশা, আগামী ১ জানুয়ারি থেকেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবার সচেতন থাকা জরুরি।

এর আগে, গত রবিবার রাজধানীর হাইকোর্ট-মৎস্য ভবন সড়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত সাতটি কলেজ হলো- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

/এএইচএস/এম/
সম্পর্কিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মো. নুরুল ইসলাম
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু