শিক্ষাপ্রতিষ্ঠানে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহপাঠ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এতে বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহ-পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

আর সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে— কোরআন তেলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন।

সব প্রতিষ্ঠান প্রধান এসব সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইডস, বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী