পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে প্রকাশ (আপলোড) করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এনসিটিবির ওয়েবসাইট www.nctb.gov.bd-এ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাবে।

এর ফলে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ শুরুর আগেই সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে অবমুক্ত করেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ