তিন দিনের রাষ্ট্রীয় শোক, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫

বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি শুক্রবারের পরিবর্তে আগামী ৯ জানুয়ারি একই সময়ে একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

রাতে পাঠানো অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশের সব সমজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

এই পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির কারণে আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী