শিক্ষায় কোনও দুর্নীতি হবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনও দুর্নীতি হয়নি। এবারও শিক্ষা মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি হবে না।

দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

এহসানুল হক মিলন বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, তখন কোনও দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি। অন্যরা কী করেছে তার জবাবদিহি আমি করবো না। কিন্তু আমরা দুর্নীতি করিনি, তার প্রমাণ রয়েছে। আমরা এসেছি, আর দুর্নীতি হবে না। আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল।”

গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার বিভিন্ন খাতে দলীয়করণ করা হয়েছে, এ বিষয়ে পদক্ষেপ থাকবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পুরোনো জায়গায় ফিরে যেতে চাই না। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সামনের দিনের কথা বলবো।”

 

গত ১৭ বছরে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়েছে, সে বিষয়ে কোনও পদক্ষেপ নিবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এবং আমাদের প্রতিমন্ত্রী দু’জনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেবো।”

বেসরকারি শিক্ষকরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা দিয়ে চাকরি শুরু করেন। ৯৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি- তাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে কী উদ্যোগ নেবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, “সেটা আপনারাও জানেন, আমিও জানি। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট উই কুড ডু।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের বার্তা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা যুযোগযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে অন্যান্য দেশের সঙ্গে। গ্লোবাল ভিলেজে ব্যাকডেটেড কোনও শিক্ষা থাকবে না।”

কারিকুলাম পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নতুন কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে।”

শিক্ষার মান উন্নয়নে শিক্ষামন্ত্রী বলেন, “আমারা ফোর্থ জেনারেশনের শিল্পায়নের যুগে। সেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস- এসবগুলোর ব্যবহার আমাদের করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্লাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে।”

এই মুহূর্তে শিক্ষাখাতে কোন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কর্মসংস্থান, দক্ষ মানবশক্তি।”

দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

/এসএমএ/এম/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম