অবশেষে ৩৯ এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ ও নিবন্ধন সম্পন্ন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ এপ্রিল ২০২৬, ২০:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২২:০৫

অবশেষে রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৩৯ শিক্ষার্থীর নবম শ্রেণির নিবন্ধন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত অধ্যক্ষ মো. কামারুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা নিতে জরুরিভাবে নিবন্ধন ও ফরম পূরণের কাজ সম্পন্ন করে।   

জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মো. শামীম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি নিজেই সিস্টেম অ্যানালিস্টের পাশে বসে পরীক্ষার্থীদের ফরম পূরণ ও নবম শ্রেণির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি। টাকা জমা করে ফর্ম পূরণ কনফার্ম করেছি। এখন ইনশল্লাহ পরীক্ষা দিতে কোনও সমস্যা নেই।”  

অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কোনও ব্যস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা শো-কজ করেছি অলরেডি।”  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে ফোন করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়।   

মন্ত্রণালয়কে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ৩৯ এইসএসসি পরীক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে। অধ্যক্ষকেও শো-কজ করা হয়েছে। 

প্রসঙ্গত, অধ্যক্ষের অবহেলায় রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।  

শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪০ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থীর ফরম পূরণ হয়েছে, পূরণ হয়নি ৩৯ জনের। এদের মধ্যে ৩৪ জনের ফরম পূরণ পর্যন্ত করেনি কলেজ কর্তৃপক্ষ। এমনকি নবম শ্রেণির রেজিস্ট্রেশনও (নিবন্ধন) করা হয়নি। আর বাকি চার জন অনিয়মিত পরীক্ষার্থীর ফরম পূরণও হয়নি গত বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত।  

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম