গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ০৯:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৮

ফুটপাতে ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ভাইরাল মিজানকে ১৫ দিনের সাজা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত।

রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাফরুল থানা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

থানার এএসআই নাজমা আক্তার বলেন, ‘ডিএমপির ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়েছে। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।’

এর আগে রবিবার রাজধানীর আগারগাঁও এলাকায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে গ্রেফতারের আদেশ দেন। তার আলোচিত ভাতের হোটেলে বিদ্যুতের অবৈধ লাইন অপসারণ করতে গেলে তিনি তাতে বাধা দেন। এ সময় তাকে গ্রেফতার করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে পাঠায় কাফরুল থানা পুলিশ। 

/আইএ/ইউএস/ 
সম্পর্কিত
রাজধানীর দুই থানায় নতুন ওসি, সাবেকদের যেখানে বদলি করলো
মহাখালীতে পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
সর্বশেষ খবর
র‌্যাংগস ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
র‌্যাংগস ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার