‘উচ্চশিক্ষা রূপান্তরে মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুন ২০২৬, ২০:৪০আপডেট : ২৪ জুন ২০২৬, ২০:৪২

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বুধবার (২৪ জুন) কক্সবাজারে আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

হিট প্রজেক্টের আওতাধীন টিচার্স ট্রেনিং, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি এবং স্কিল ডেভেলপমেন্ট সাব-কম্পোনেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মামুন বলেন, সরকারের উচ্চশিক্ষা রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ২ হাজার ৫০০ নবীন এবং ২ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।

অধ্যাপক মামুন বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষতা-কেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অঙ্গীকার। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। এরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় একটি পুল গঠনে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিংয়ের ডিন অধ্যাপক ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান
ইউজিসির পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপের সংখ্যা বাড়ছে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ