ডিম-বিস্কুট আত্মসাতের অভিযোগ: প্রাথমিকের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ২০:২০আপডেট : ২৮ জুন ২০২৬, ২০:২০

স্কুল ফিডিংয়ের সামগ্রী (ডিম ও বিস্কুট) আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল। রবিবার (২৮ জুন) এক অফিস আদেশের মাধ্যমে তাকে জরুরি কৈফিয়ত তলব করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে ওই প্রধান শিক্ষিকা স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ করা ২৪টি ডিম এবং ২২ প্যাকেট বিস্কুট নিজের বাসায় নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অধিদফতরের দৃষ্টিগোচর হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ দেওয়া খাবারে যেকোনও ধরণের অনিয়ম বা আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্তমান সরকার সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে বিষয়টি আসার পরপরই দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সই করা ওই নোটিশে অভিযুক্ত শিক্ষককে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব সশরীরে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত