ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ০৮:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৩০

মিরপুর গার্লস আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি—এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ফরম পূরণের টাকা একজন শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। ওই শিক্ষিকা তাকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) দেওয়ার কথা বললেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি তা পাননি।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী হলেও পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি। এছাড়া ফরম পূরণ বাবদ কোনও অর্থও জমা দেননি।

মন্ত্রণালয় আরও জানায়, ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে প্রতিষ্ঠানকে লিখিত অঙ্গীকারনামা দিয়ে জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত তাদের বক্তব্য অসত্য। একই সঙ্গে এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন