প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউবির দুই দিনের পরীক্ষা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৬, ১৬:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৮:৩৫

প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) এবং আগামীকাল শনিবার (১৮ জুলাই) দুই দিনের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ১৫ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত নিম্নবর্ণিত প্রোগ্রামগুলোর আগামী ১৭ এবং ১৮ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে স্থগিত করা হলো।

পরীক্ষাগুলো হচ্ছে- এমএ এবং এমএসএস প্রোগ্রামের টার্ম ২৪২ (দ্বিতীয় সেমিস্টার); বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সিমেস্টার; মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম), ১ম ও ২য় সিমেস্টার এবং বিবিএ এক্সামিনেশন ২৪১ টার্ম (প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম লেবেল)।

স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসএমএ/এমএএল/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা