কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ২২:২৯আপডেট : ২২ জুলাই ২০২৬, ২২:৩৪

প্রকৃতিক দুর্যোগের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে নির্ধারিত সময় সম্ভব হয়নি। গত ২০ জুলাই ফল প্রকাশের দিন নির্ধারিত ছিল। তবে এই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানা গেছে।  

জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, “২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। মন্ত্রণালয় যেদিন বলবে আমরা ফল প্রকাশ করতে পারবো।”  

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানূ বাংলা ট্রিবিউনকে বলেন, “গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে। ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব।”  

ওইদিন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিছিলেন, “২০ জুলাই ফল প্রকাশের জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশাসনিক কাজের চাপ থাকায় ফল প্রকাশের প্রস্তুতির কাজ শেষ করা যায়নি। ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করবো।”  

এর আগে গত ৮ জুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, “এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে। সেই নির্দেশনা দেওয়া হয়েছে।”  

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, ২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। রেওয়াজ অনুযায়ী সাধারণত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। 

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।  

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।  

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।  

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষাবোর্ডএসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত