এসএসসি ফলের পর শিক্ষার্থীদের মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৬, ১৯:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:৪৭

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মৃত্যু ও আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর তৈরি হওয়া মানসিক চাপ কমাতে দ্রুত সরকারি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আঁচল ফাউন্ডেশনের সমন্বয়কৃত তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট ফল প্রকাশের পর রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, শেরপুর, গোপালগঞ্জ, মেহেরপুর, কুমিল্লা ও চুয়াডাঙ্গায় অন্তত ১০ শিক্ষার্থীর মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে সাতজন মেয়ে ও তিনজন ছেলে।

সংগঠনটির দাবি, এসব ঘটনার বেশ কয়েকটিতে পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা প্রত্যাশিত ফল না পাওয়ার পর শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে পড়েছিল বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় গত মে মাসে ভোলায় এক নারী শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছে।

আঁচল ফাউন্ডেশন বলছে, শুধু পরীক্ষার ফলাফলকে শিক্ষার্থীর সাফল্য-ব্যর্থতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া কোনোভাবেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্ভাবনা নির্ধারণ করে না।

সংগঠনটির মতে, ফলাফলকে ঘিরে লজ্জা, ভয়, হতাশা ও সামাজিক চাপ অনেক সময় সংকটকে আরও গভীর করে। তাই শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে শুধু ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে পরিবার, শিক্ষা ব্যবস্থা, সমাজ ও মানসিক স্বাস্থ্যসেবার সমন্বিত দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন।

ফল প্রকাশের সময় বাড়ে মানসিক চাপ

আঁচল ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অন্তত ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩১০, ২০২৩ সালে ৫১৩ এবং ২০২২ সালে ৫৩২ জন। সংগঠনটির পর্যবেক্ষণে পড়াশোনার চাপ ও পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

এ অবস্থায় পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে বিশেষ প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

যে পদক্ষেপগুলো চায় আঁচল

শিক্ষার্থীদের মানসিক চাপ ও আত্মহত্যার ঝুঁকি কমাতে সরকারের কাছে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে—

  • ফল প্রকাশের আগে ও পরের অন্তত দুই সপ্তাহ শিক্ষার্থীদের প্রতি পরিবারকে বিশেষ নজর দিতে বলা।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত পরামর্শদাতা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
  • ফল প্রকাশের আগে ও পরে বিশেষ হটলাইন ও মানসিক সহায়তা কার্যক্রম চালু করা।
  • শিক্ষক ও অভিভাবকদের মানসিক সংকট ও আত্মহানির ঝুঁকির লক্ষণ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া।
  • খারাপ ফলের জন্য শিক্ষার্থীকে অপমান, শাস্তি বা অন্যের সঙ্গে তুলনা না করার বিষয়ে অভিভাবকদের সচেতন করা।
  • শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাঠামো তৈরি করা।
  • ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা।
  • আত্মহত্যার ঘটনা প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ও সংবেদনশীল উপস্থাপন নিশ্চিত করা।

আঁচল ফাউন্ডেশন বলছে, একটি কম জিপিএ, অকৃতকার্য হওয়া বা প্রত্যাশিত ফল না পাওয়া একটি সাময়িক একাডেমিক ফলাফল—এটি কোনোভাবেই জীবনের শেষ নয়। ফলাফল নিয়ে হতাশ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু পরিবারের নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব।

/এসও/এম/
সম্পর্কিত
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: আসামি কারাগারে
ভিসার মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: কানাডা
বসুন্ধরায় মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ক্রীড়াঙ্গনে ১২৪৪ কোটি টাকা ‘সিড মানি’ ঘোষণা
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ক্রীড়াঙ্গনে ১২৪৪ কোটি টাকা ‘সিড মানি’ ঘোষণা
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা