একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

যারা আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনও কলেজে নির্বাচিত হননি, মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। 

নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।

মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর চূড়ান্ত ভর্তি চলবে ১১ থেকে ১৩ অক্টোবর। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
সর্বশেষ খবর
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন