উইকেটকিপার থেকে ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান 

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০

বাংলাদেশের হয়ে টেস্টের প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক কীর্তিটি গড়েন এই উইকেটকিপার ব্যাটার। কিছুদিন আগে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন। কিন্তু টেস্টের প্রথম ডাবল সেঞ্চুরিটি কে করেছিলেন? 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবলসেঞ্চুরিটি এসেছিল ১৮৮৪ সালে। ইংল্যান্ডের ওভালে স্বাগতিকদের বিপক্ষে ২১১ রানের ইনিংস খেলে সেই ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিলি মারডক। শুধু প্রথম ডাবল সেঞ্চুরিয়ানই নন তিনি, টেস্ট ক্রিকেটে আরও কয়েকটি ঐতিহাসিক কীর্তির সঙ্গে জড়িয়ে আছে তার নাম।

১৮৫৪ সালের ১৮ অক্টোবর ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া মারডক বেড়ে উঠেছেন সিডনিতে। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১৮৭৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই বছর পর ১৮৭৭ সালে টেস্ট অভিষেক হয় তার। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টেস্টেও খেলেছিলেন তিনি।

১৮৮০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত ১৬টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন মারডক। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া চারবার ইংল্যান্ড সফর করে। এর মধ্যে ১৮৮২ সালের সফরটি বিশেষভাবে স্মরণীয়। সেই সফর থেকেই জন্ম হয়েছিল ঐতিহাসিক অ্যাশেজের।

টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি প্রথম ডাবল সেঞ্চুরি জুটির কৃতিত্বও মারডকের। ১৮৮৪ সালের আগস্টে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টুপ স্কটের সঙ্গে তৃতীয় উইকেটে ২০৭ রানের জুটি গড়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সেটিই ছিল প্রথম ২০০ বা তার বেশি রানের জুটি।

এর এক মাস আগে, ১৮৮৪ সালের জুলাইয়ে লর্ডসে আরও একটি বিরল কীর্তি গড়েন মারডক। ইংল্যান্ডের হয়ে বদলি ফিল্ডার হিসেবে খেলতে নেমে ক্যাচ নিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে বদলি ফিল্ডার হিসেবে ক্যাচ নেওয়ার প্রথম নজির সেটিই।

মারডকের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলোতে উইকেটকিপার হিসেবেও বেশ সুনাম ছিল। উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ তার সম্পর্কে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ছিলেন প্রথম সারির উইকেটকিপার। ১৮৭৮ সালে অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়ার পেছনে উইকেটকিপিংই ছিল তার প্রধান ভূমিকা।

তবে ১৮৮৪ মৌসুমের পর বিয়ের কারণে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ান মারডক। ১৮৯০ সালে পঞ্চমবারের মতো ইংল্যান্ড সফরে যাওয়ার আগ পর্যন্ত মাঠে তাকে খুব একটা দেখা যায়নি বলে উল্লেখ করেছে উইজডেন।

১৯ টেস্টের আন্তর্জাতিক ক্যারিয়ারে মারডকের সংগ্রহ ৯০৮ রান। ৩১.৩১ গড়ে করেছেন দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার পরিসংখ্যান আরও সমৃদ্ধ। ৩৯১ ম্যাচে ১৬ হাজার ৯৫৩ রান করেছেন তিনি। সেঞ্চুরি ১৯টি, হাফ সেঞ্চুরি ৮৫টি।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে জায়গা পান বিলি মারডক।

 

/এফআইআর/
সম্পর্কিত
ইমনের বীরত্বে সেমিফাইনালে বাংলাদেশ 
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা