শুধু সার্টিফিকেটের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ২০:৪৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০:৪৫

শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা সম্ভব হয় না। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলার ধারাবাহিকতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করা হবে। শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর ফলে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ পাচ্ছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ লক্ষ্যে সম্প্রতি ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এ খাতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। মন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের জন্য চার নতুন বই, এইচএসসির ফল ৩১ অক্টোবর
ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?
রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?
এবার উচ্চশিক্ষার জন্য টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির
এবার উচ্চশিক্ষার জন্য টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক