পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২২:১৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৫

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, সংবিধি, বিধি-বিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসির সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

পরে রাতে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওই সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়।

তবে ৯ নভেম্বরের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হওয়ায় বিষয়টি স্পষ্ট করতে বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি পর্যালোচনা করা হয়।

বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্তে ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়।

দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চাওয়া রিট খারিজ
রাবিতে ভর্তি আবেদন শুরু আজ, আবেদনে লাগবে যে যোগ্যতা
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?

ড. ইউনূসের বাড়িতে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রের বাসায় অভিযান
ড. ইউনূসের বাড়িতে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রের বাসায় অভিযান
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা