আঙুল গুনে পাক্কা ১০ বছর। ২০০৬ থেকে ২০১৬ সাল। এই এক দশক পর অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে কাজ করছেন নোভা।
সংসার জীবনের জন্য মাঝে কিছুটা বিরতি নিয়েছিলেন এ অভিনেত্রী। আবার কাজে সরব হয়েছেন তিনি। আর প্রিয় অভিনেতার সঙ্গে নতুন নাটকে কাজ করছেন নোভা।
এটির নাম ‘প্রিন্টিং মিসটেক’। পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।
নোভা জানান, সর্বশেষ ১০ বছর আগে অভিনয় করা। নাটকটি ছিল ‘প্রেম ও ঘামের গল্প’। ঈদের কাজ ছিল ঐটা। এবার রোজার ঈদের কাজ এটা।
তিনি বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা মানে মজার কোনও স্মতি জমা হবে। পূবাইলে এর কাজ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বাকি কাজ হবে।’
২০১৩ মা হন নোভা। তার ছেলের নাম রাফাজ রায়হান। এ কারণে দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ২০১৫ সাল থেকে আবার কাজ শুরু করেন। তার স্বামী নাট্য পরিচালক রায়হান খান।
/এম/




