আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আমি আর মা’। এ অনুষ্ঠানে আজ (রবিবার) রাতে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী সাব্বির ও তার মা।
একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। সেই বাস্তবতা থেকেই মায়েদের নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক এই অনুষ্ঠান।
সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছেন স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখে তখন স্বভাবতই তার সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষন করেন। এই অনুষ্ঠানটির মাধ্যমে তারকাদের মায়ের কাছ থেকে সেই অজানা তথ্য উঠে আসে কথায় কথায়।
আজকের অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সাব্বিরের মা জানাবেন ছেলের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ। এছাড়া থাকছে আরও বেশ কিছু চমক।
তানিয়া আহমদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রবিবার রাত ৯টা ৫০ মিনিটে।
/এমএম/




