কানাডা হয়ে আমেরিকায়...

বিনোদন রিপোর্ট
২২ মে ২০১৬, ০৯:২০আপডেট : ২২ মে ২০১৬, ০৯:২০

‘অনিল বাগচীর একদিন’নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের ছবি ‘অনিল বাগচীর একদিন’। এটি আজ রবিবার দেখানো হবে কানাডার টরন্টোয় আয়োজিত আন্তর্জাতিক সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে।
১৯ তারিখ থেকে শুরু হওয়া এ উৎসবটি ২৩ মে শেষ হবে। উৎসবে আজ ২২ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটি।
এছাড়া ২৮ মে কানাডায় অবস্থিত বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মন্ট্রিয়ল এবং এর পরের দিন অর্থাৎ ২৯ মে আমেরিকার নিউইয়র্কে মিউজিয়াম অব মুভিং ইমেজে প্রদর্শিত হবে।
ছবিতে ‘অনিল বাগচী’র চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ আরেফ। এ ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প