সৌরভের ‌'দাদাগিরি'তে জয়া

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১২:৩৯আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:১৩

পার্পেল মুভি টাউনে প্লেন-এর সেটে ‘দাদাগিরি’ শ্যুটিংয়ের ফাঁকে সৌরভ গাঙ্গুলি-জয়া আহসান ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি-বাংলার ‌'দাদাগিরি আনলিমিটেড'-এ বাংলাদেশি তারকাদের অংশ নেওয়া একেবারেই নতুন নয়।
এর আগে কুইজভিত্তিক জনপ্রিয় এ টিভি অনুষ্ঠানে দেখা গেছে বেশ কয়েকজন বাংলাদেশি তারকাকে। এবার তাতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
আর অনুষ্ঠানের মূল চালিকাশক্তি হিসেবে বরাবরের মতোই এতে উপস্থাপনা করবেন ভারতীয় সাবেক ক্রিকেট কাপ্তান সৌরভ গাঙ্গুলি।

জানা গেল, জয়ার পাশাপাশি অংশ নেবেন পশ্চিমবঙ্গের আরও কয়েকজন তারকা। পাশাপাশি তাদের সহযোগিতা করবেন রাজ্যটির বিভিন্ন জেলার প্রতিযোগীরা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জয়ার এ পর্বটির দৃশ্যধারণ করা হয়েছে প্লেনে। ভারতের পার্পল মুভি টাউনে কৃত্রিমভাবে তৈরি প্লেনের সেটে এর শুটিং হয়েছে।
জয়া জানালেন, শিগগিরই এ পর্বটি প্রচার হবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন