‘অস্বাভাবিক’ শরীর নিয়ে দুশ্চিন্তা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০১৬, ০৯:২৫আপডেট : ০৪ জুন ২০১৬, ০৯:২৫

ইলিয়ানা ডি’ক্রুজ।নিজের শারীরিক গঠনকে ‘অস্বাভাবিক’ দাবি করলেন ‘বরফি’ অভিনেত্রী ইলিনা ডি’ক্রুজ। এ কারণে বড় পর্দায় নিজেকে উপস্থাপনের বিষয়ে সব সময় মানসিক চাপে থাকতেনি এই ‘বরফি’ অভিনেত্রী। সম্প্রতি ইলিনা জানিয়েছেন, নিজের অস্বাভাবিক শরীর নিয়ে তার অসন্তুষ্টি ছিল দীর্ঘদিন ধরেই। এটা নিয়ে তাকে বেশ সমস্যায় থাকতে হয়েছে।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলিনা বলেন, ‘এক সময় আমি খুব স্লিম ছিলাম। তাছাড়া শরীর নিয়ে দীর্ঘদিন ধরেই আমার সমস্যা ছিল। এরপর আমার ওজন বাড়তে থাকে। এক সময় আমার মনে হয় খুব মুটিয়ে গেছি। নিজের শরীর নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার শরীরের গড়ন অস্বাভাবিক প্রকৃতির।’
ইলিনা আরও বলেন, ‘এখন আমি যে অবস্থায় আছি তাতে খুশি। আপনার জানেন, যেভাবে আমাকে পর্দায় দেখা যায় তাতে আমি খুব খুশি নই। কিন্তু এটা নিয়ে কাজ করতে প্রস্তুত আমি। এখন আর আমি এটা নিয়ে দুশ্চিন্তা করব না।’
ইলিনা ইতোমধ্যে কয়েকটি হিন্দি ছবি করেছেন। এর মধ্যে রয়েছে  ‘মে তেরা হিরো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ও ‘হ্যাপি এন্ডিং’।
অভিনেত্রী হিসেবে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপনের চাপ অনুভব করেন কি-না জানতে চাইতে তিনি বলেন, ‘অবশ্যই। যখন বাইরে বের হই, তখন আয়নার দিকে তাকিয়ে ভাবি সব ঠিক আছে। এরপর পাপারাজ্জিদের সমালোচনার মুখে আমাকে পড়তে হয়। তখন আমার মনে হয় ছবিতে কেন আমাকে এতো ভিন্নভাবে দেখা যায়!’
এমন মুহূর্তে ইলিনার মনে হয়, অন্যের মতামতে পাত্তা দেওয়ার কিছু নেই এবং কারও উচিত নয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার।
ইলিনাকে আগামীতে অক্ষয় কুমারের বিপরীতে ‘রুস্তম’ চলচ্চিত্রে দেখা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন