মেঘ না চাইতেই রংধনু!

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১৫:১৩আপডেট : ০৯ জুন ২০১৬, ১৫:৫১

পাহাড়ে শুভ-ফারিয়া। পেছনে রংধনু। বলা যেতেই পারে, মেঘ না চাইতে ‘রংধনু’। ভারত থেকে শুভ আর লন্ডন থেকে নুসরাত ফারিয়া ফিরেই চলে গেলেন বান্দরবানে। সেখানে চলছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং।
বিপত্তি কিন্তু কম হচ্ছে না। হঠাৎ বৃষ্টি আবার কিছুক্ষণ পরই প্রচণ্ড গরম। তবে এতে শাপে বরই হয়েছে বলা যায়। কারণ বৃষ্টি থেমে যাওয়ার পর যখন ক্যামেরা চালু হলো, পেছনের আকাশে হঠাৎ দেখা মিলল রংধনুর।
ফারিয়া বললেন, ‘বান্দরবান একে তো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তার ওপর আসার পর থেকেই চলছে রোদ-বৃষ্টির খেলা। সঙ্গে সুন্দর রংধনুও পেয়ে গেলাম। পরিচালক থেকে শুরু করে আমরা সবাই তো বেজায় খুশি।’

আরও পড়ুন: পূর্ণদৈর্ঘ্য শেষে ‘স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি’

এদিকে শুভ বলেন ‘শুটিং বিষয়টা আমি সব সময়ই উপভোগ করি। আর গরম কোনও বিষয় না। কাজটা উপভোগ্য হলে সব কিছু পাশে রেখেই করা যায়। মাঝে মাঝে বৃষ্টি আসাতে বেশ ভালো লাগছে। আমাদের আড্ডাও জমে তখন।’
১ জুন থেকে টানা ২০ দিন শুটিং করার কথা রয়েছে বান্দরবানে। এরপর আবার মাসের শেষ সপ্তাহে কলকাতা হয়ে দার্জিলিংয়ে উড়ে যাবেন শুভ-ফারিয়া। উদ্দেশ্য গানের শুটিং।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান