জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব রেকর্ড

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৩:৪৮আপডেট : ১৯ জুন ২০১৬, ১৪:২৭

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব রেকর্ড!চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যার সূত্র ধরে দেশীয় চলচ্চিত্রে সুবাতাস বইছে, প্রশংসা কুড়াচ্ছে বিদেশেও। প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিত্য নতুন রেকর্ড এবং চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে চলচ্চিত্র অঙ্গনে।
এবার আরও একটি নতুন চমক দেখালো জাজ। অতি অল্প সময়ে এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেলো প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল। এটাও জাজের বড় একটা সাফল্য বিবেচনা করে উচ্ছ্বাস প্রকাশ করছে জাজ পরিবার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশের  চলচ্চিত্র প্রতিষ্ঠানের কোনও ইউটিউব চ্যানেল এই প্রথম সাবস্ক্রিপশন ১ লাখ ছাড়িয়ে গেলো। এই অর্জন শুধু জাজের নয়, এটা সকল দর্শক এবং গোটা চলচ্চিত্রেরও সাফল্য।’
শুরুতে এককভাবে হলেও জাজ এখন কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি করছে নিয়মিত। প্রতিষ্ঠানটির বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় তারকারা। প্রথমবারের মতো এই ঈদে দুটি তারকবহুল ছবি মুক্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো- শাকিব খান ও শ্রাবন্ত্রীর ‘শিকারী’ এবং জিৎ ও নুসরাত ফারিয়ার ‘বাদশা’।
উল্লেখ্য, ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে জাজ মাল্টিমিডিয়া। এরপর থেকে নিত্য নতুন চলচ্চিত্র এবং নায়ক-নায়িকা উপহার দিচ্ছে, গড়ছে নতুন নতুন রেকর্ড।
/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন