‘মহেঞ্জো দারো’ নিয়ে অভিযোগ পাত্তাই পেল না

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১৩:০৯আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:২১

‘মহেঞ্জোদারো’ ছবির একটি দৃশ্য ছিল ৩টি নিবিড় চুম্বনদৃশ্য, অভিযোগ ছিল ইতিহাস বিকৃতিরও। তবে এগুলোকে থোরাই কেয়ার করে হৃত্বিকের ‘মহেঞ্জো দারো’ চলচ্চিত্র।
ছবিটিতে একটুও কাচি চালায়নি ভারতের জাতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। ওই দৃশ্যগুলো হুবহু রেখে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস- ডিএনএ।
একই খবর অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। তবে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ডিএনএর কাছে পাওয়া তথ্য আদতেও তাদের কিনা, তা নিশ্চিত হতে পারেনি তারা।
৩টি চুম্বনদৃশ্যসহ কী করে ‘মহেঞ্জো দারো’ মুক্তি পেল তা বিষ্মিত করেছে অনেককে। কেননা অতীতে একই ধরনের দৃশ্যের কারণে স্পেকট্রা কিংবা সবশেষ সংস্কারি জেমস বন্ডের মতো চলচ্চিত্রকে পড়তে হয়েছে বাধার মুখে। পড়তে হয়েছে সেন্সরশিপের কাচির মুখে। একই ধরনের কারণ দেখিয়ে কাচি চালানো হয় রণবীর-দীপিকার ‘তামাশা’ চলচ্চিত্রটিতেও।

‘মহেঞ্জো দারো’র চুম্বনদৃশ্য সম্পর্কে বলতে গিয়ে ছবির অভিনেত্রী পূজা বলেন, ‘আমি সবসময়ই চুম্বন দৃশ্য চাই। কেননা স্ক্রিনে সেটা দেখতে ভালো লাগে। আমার মনে হয়, অন্যতম শ্রেষ্ঠ চুম্বনদৃশ্যে অভিনয় করলাম আমি।’

উল্লেখ্য, সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে একটি প্রেমকাহিনিকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘মহেঞ্জো দারো’ সিনেমার গল্প। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘রুস্তম’।

/বিএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন