হাবিবের মন কতটা বেপরোয়া, দেখুন ভিডিওতে!

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ১৪:২১আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৬:৩২

গানের দৃশ্যে হাবিব ও তিশা। প্রশ্ন করতেই পারেন, হাবিব ওয়াহিদের মন সত্যিই কি বেপরোয়া! এ সংগীতশিল্পী কিন্তু নিজেই এটি বলছেন। আর তা বলছেন মডেল তানজিন তিশাকে!
তবে পুরোটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ গানটির ভিডিও পুরোটা প্রকাশ করেননি এ সংগীতশিল্পী।
বৃহস্পতিবার হাবিব প্রকাশ করেছেন নতুন গান ‘বেপরোয়া মন’র টিজার। এতেই অল্প বিস্তর পাওয়া গেল হাবিব ও তিশাকে।

চিত্রপরিচালক অনন্য মামুনের পরিচালনায় জুটি বেঁধেছেন তারা! ভিডিওটি নির্মিত হয়েছে একেবারে সিনেমাটিক ফর্মুলায়। তাই তো এর নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন অনন্য মামুন আর ভিডিওতে হাবিবের বিপরীতে নায়িকা রূপে আছেন তিশা। দুজনার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন রামিম রাজ।

রোমান্টিক ধরনের এ গানটি শুটিং হয়েছে ১৩ আগস্ট, সিরাজগঞ্জের শাহজাদপুরে।

আসছে ঈদেই লাইভ টেকনোলজির ব্যনারে প্রকাশ হবে ভিডিওটি। এমনটাই জানালেন হাবিব। 
গানটির টিজার দেখতে ক্লিক করুন এখানে

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন