২৭ বছর পর ‘এ এমন পরিচয়’

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:০২

ভিডিওর বিভিন্ন দৃশ্যে লিয়া বুরনাকাস ও পার্থ। ১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের শীর্ষ ব্যান্ড সোলস-এর ‘এ এমন পরিচয়’ অ্যালবামটি। তখন ব্যান্ডের প্রধান ভোকাল ছিলেন তপন চৌধুরী। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেছেন দলের কনিষ্ঠ সদস্য পার্থ বড়ুয়া। ব্যান্ডের জন্য এটিই তার প্রথম সুর।

তপন চৌধুরীর কণ্ঠের এই গানটি তখন থেকে এখনও সমান জনপ্রিয়। সেই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া লাগাতে টানা ২৭ বছর পর নতুন করে তৈরি হলো গানটি। স্বাভাবিক, ব্যান্ডে তপন চৌধুরীর অনুপস্থিতিতে গানটি এবার কণ্ঠে তোলেন পার্থ বড়ুয়া। তুলেই শেষ নয়, এটির ব্যয়বহুল একটি ভিডিও-ও তৈরি হয়েছে ব্যান্ডের উদ্যোগে।   
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে/হৃদয়ের অনন্তে/কিছু কথা ভালো লাগা/করে যাই রচনা’- এমন কথার গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এতে মডেল হয়েছেন সেখানকার লিয়া বুরনাকাস। ক্যামেরা চালিয়েছেন শামীমা কুহু। আর গানটির ভিডিওতে লিয়ার সঙ্গে মডেল হয়েছেন পার্থ নিজেই। বিভিন্ন দৃশ্যে অংশ নিয়েছেন সোলসের অন্য সদস্যরাও। ভিডিওটি নির্মাণ করেছে পাপারাজ্জি মেলবোর্ন।
গানটি আছে এই লিংকে:

পার্থ বড়ুয়া জানান, গানটি গেল রাতে (৩১ আগস্ট) অন্তর্জালে মুক্ত করেছেন তারা। তিনি বলেন, ‘‘এটা শুধু সোলস নয়, বাংলাদেশ ব্যান্ড ইতিহাসের অন্যতম মাইলফলক একটি গান। মূলত গানটিকে নতুন করে সংরক্ষণ এবং চলতি প্রজন্মের শ্রোতা-দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছি আমরা। এর আগে আমাদের আরেকটি গান ‘মুখরিত জীবন’ প্রকাশ করেছি। এভাবে আরও গান প্রকাশের পরিকল্পনা আছে।’’
/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প