অনুপস্থিত শাকিব থাকবেন রাজ্জাক!

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯

অনুপস্থিত শাকিব থাকবেন রাজ্জাক! দেশের সবচেয়ে প্রভাবশালী নায়করাজ রাজ্জাক এখন বিএফডিসিতে কমই যান। ছবিতে যুক্ত থাকলেও তাকে সংবাদ সম্মেলনে পাওয়াটাও বেশ কঠিন। তবে হঠাৎ করেই জানালেন, দেশ শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‌‘শুটার’কে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।

আরও অবাক করা বিষয়- ছবিটি যার, সেই শাকিব খানই অনুপস্থিত থাকছেন এতে! কাল বৃহস্পতিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে দুপুর তিনটায় এটি অনুষ্ঠিত হবে।
শাকিব যেখানে অনুপস্থিত সেখানে নায়করাজের উপস্থিতির হেতু কী? রাজ্জাকের ভাষ্য, ‘‘বাংলাদেশি চিত্রনায়ক পরিচয়ে আমি গর্ববোধ করি। যতদূর জানি ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘শুটার’ ছবির শিল্পী, টেকনিশিয়ান, কোরিওগ্রাফার, লোকেশনসহ সবকিছুই বাংলাদেশের। অপর কারণ ছবির প্রযোজক ইকবাল আমার স্নেহভাজন। এজন্যই অনুষ্ঠানে যেতে আগ্রহবোধ করছি।”
কালকের অনুষ্ঠানে ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হবে। তবে এতে শাকিব খানের অনুপস্থিতির  কারণ, তিনি অন্য একটি ছবির কাজে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জানালেন ‘শুটার’ পরিচালক।
রাজু চৌধুরী পরিচালিত ও ইকবাল প্রযোজিত ‘শুটার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত বুবলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন