একজন সংগ্রামী যুবকের গল্প

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৫

রিক্সা চালক লেলিনের ঘরে জিম্মি লেখক শতাব্দী। রুদ্র  দেশের একজন নামকরা চিত্রনাট্যকার। পরিচালক রাসেল তাকে এমন একটি গল্প লিখতে বলেন, যা একদম গতানুগতিক ধারার বাইরে অন্যরকম গল্প। রুদ্র অনেক কিছু ভাবতে থাকেন কিন্তু কিছুই যেন তার মন মতো হচ্ছে না।

রুদ্রর মাথায় যখন অন্যরকম কোনও গল্প আসেনা তখন সে বাসা থেকে বের হন গল্পের প্লট খুঁজে পাবার আশায়। সেদিনও সেই আশায় বের হলেন। একটি রিক্সায় উঠলেন। কিন্তু রিকশা চালক রুদ্রকে কিডন্যাপ করে ফেলেন!
এমনই চিত্রনাট্য নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘একটি অন্যরকম গল্প’। আলফা আই এর ব্যানারে এটি নির্মাণ করেছেন রাসেল আজম।
এতে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং রিক্সা চালক চরিত্রে খন্দকার লেনিন। আরও অভিনয় করেছেন সুষমা সরকার, নাদিয়া, কচি খন্দকার, তারেক মাহমুদসহ অনেকেই।
নাটকটির অন্যতম অভিনেতা খন্দকার লেলিন বলেন, ‘এখানে আমার চরিত্রটি একজন সংগ্রামী যুবকের। যার স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি। মানুষের কাছে সহযোগিতা চাইতে গিয়ে সে প্রতারিত হয় দিনের পর দিন। এরপরও স্ত্রীকে বাঁচাতে নানাভাবে চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে রিক্সা চালক হয়ে একজন স্ক্রিপ্ট রাইটারকে কিডন্যাপ করে সে। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।’
পরিচালক জানান, ‌‘একটি অন্যরকম গল্প’ প্রচার হবে জিটিভিতে ঈদের ৭ম দিন রাত সাড়ে ১১টায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন