‘শিক্ষক’ নিয়ে তাদের গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৭:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৭:২৪

টিম ‘থ্যাংক ইউ টিচার’। ৫ অক্টোবর আর্ন্তজাতিক শিক্ষক দিবস। দিনটিকে সামনে রেখে সংগীত পরিচালক ইমন সাহা তৈরি করেছেন 'থ্যাংক ইউ টিচার' শিরোনামের একটি গান। এতে ইমন সাহার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন কণা, কিশোর, কোনাল ও সজল।

আর এটির ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমী।
গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন, 'শুধু সংগীত জীবনেই নয়, শিক্ষা জীবনেও শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিবেকবোধ থেকে মনে হয়েছে তাঁদেরকে সম্মান জানানো উচিত। আর সেই সম্মান জানানোর অন্যতম মাধ্যম মনে হয়েছে গান। আমি চাই সকল শিক্ষার্থী গানটি তাঁদের শিক্ষকদের উৎসর্গ করুক।'

সুদীপ কুমার দীপের লেখা গানটি আজ মঙ্গলবার দিন শেষে মধ্য রাত ১২টায় গানচিলের ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।
/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প