মুঠোফোনের শুভেচ্ছাদূত ফারিয়া

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৩:১৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:১৯

নুসরাত ফারিয়া। ছবি সাজ্জাদ হোসেন। (2)
‘নুসরাত ফারিয়া এ প্রজন্মের কাছে আদর্শ একজন শিল্পী। তিনি তার স্টাইল ও অভিনয়দক্ষতার জন্য সমাদৃত। যেটা পুরোপুরিভাবেই আমাদের ব্র্যান্ডের সঙ্গে মানানসই।’ এ বক্তব্যটি মোবাইল সেট বিপণন প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাংয়ের।

বক্তব্যের কারণ, হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-নাইন মডেলের হ্যান্ডসেটের ডিজিটাল প্রচারণায় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সোমবার (গতকাল) ঢাকায় হুয়াওয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হন এ তারকা।

ফারিয়া বললেন, ‘হুয়াওয়ের অন্যান্য মডেলের মতো এটিও বেশ স্মার্ট ও রুচিসম্পন্ন। ফ্যাশনেবল স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের মডেল হুয়াওয়ে পি-নাইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’

জানা গেল, সেটটির এ মডেলের বেশ কিছু প্রচারণায় কাজ করবেন ফারিয়া। এরমধ্যে বিজ্ঞাপন ও বিলবোর্ডেও তাকে পাওয়া যাবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন