ফোক ফেস্ট-২০১৬

আজকের চমক শফি মন্ডল ও কৈলাস খের

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ০৯:০৭আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৫:০৪

শফি মন্ডল গেল সন্ধ্যা থেকে ঢাকা আর্মি স্টেডিয়াম আবিষ্ট হয়ে আছে লোকজ সুরে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’ বাংলাদেশের সঙ্গে আছেন বিদেশের অতিথিরা। ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, স্পেন, কানাডার খ্যাতিমান শিল্পীরা পরিবেশন করছেন তাদের গান।

আজ শুক্রবার দ্বিতীয় দিনেও সংগীত পরিবেশন করবেন এমন কয়েকজন গুণী শিল্পী। এর মধ্যে আজকের অন্যতম চমক হয়ে থাকছেন বাংলাদেশের শফি মন্ডল ও ভারতের কৈলাস খের।
আজ শুক্রবার এই মঞ্চে আরও পারফর্ম করবেন বাঁশি বাদক জালাল (বাংলাদেশ), লতিফ সরকার (বাংলাদেশ), প্রসাদ (কানাডা), ইন্ডিয়ান ওশান (ভারত), লাবিক কামাল গৌরব (বাংলাদেশ) এবং কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো (স্পেন)।
আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।
কৈলাস খের উৎসবটি সফল করতে আয়োজকরা দর্শকদের কাছে কিছু বিষয়ে অনুরোধ ও নিদের্শনা দিয়েছেন। জানিয়েছেন, ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকিট দেখাতে হবে। অনুষ্ঠানে ব্যাগ, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না। ভেন্যুতে প্রবেশের পর বের হলে দ্বিতীয়বার ঢোকা যাবে না। বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
চাবি, মোবাইল ও ওয়ালেট পকেটে রাখতে হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন