মণিপুরি মৃদঙ্গ-বাদকের করুণ গল্প

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৫:৪৫

মণিপুরি নটমণ্ডপ মণিপুরি থিয়েটার আয়োজিত নাট্যমেলায় শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে নাটক ‘ইঙাল আঁধার পালা’। প্রেম সিংহ নামের একজন মণিপুরি মৃদঙ্গ-বাদকের করুণ গল্প নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। মণিপুরি থিয়েটার প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
নাটকটিতে অভিনয় করবেন, জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুকলা সিনহা, রাখী সিনহা, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, উজ্জল সিংহ, বিধান সিংহ, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সংগীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।
মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি (বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায়)।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’- এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’-এ চলছে মাসব্যাপী নাট্যমেলা। গত ২৭ অক্টোবর এটি উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
ইঙাল আঁধার পালা মাসব্যাপী এই নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টি’সহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হচ্ছে এতে। বাংলাদেশের অন্যতম নাট্যদল- থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট এবং মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় নাটক মঞ্চস্থ করছে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন